1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

টানা ৩৫ বছর হজের খুতবা দেওয়ার রেকর্ড সৌদির গ্র্যান্ড মুফতির

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আব্দুল্লাহ আল-শায়খ মসজিদে নামিরায় হজের দিন আরাফার খুতবা প্রদানের ক্ষেত্রে এক ঐতিহাসিক রেকর্ড তৈরি করেছিলেন।

তিনি ১৪০২ হিজরিতে (১৯৮২ খ্রিস্টাব্দ) মসজিদে নামিরার ষষ্ঠ খতিব হিসেবে নিয়োগ পান। এরপর ১৪৩৬ হিজরি (২০১৫ খ্রিস্টাব্দ) পর্যন্ত টানা ৩৫ বছর আরাফার ময়দানে হজের খুতবা প্রদান করেন। এখন পর্যন্ত একজন ইমামের এতো দীর্ঘ সময় হজের খুতবা দেওয়ার এটিই একমাত্র রেকর্ড। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।

শায়খ আবদুল আজিজ বিন আব্দুল্লাহ আল-শায়খের হজের খুতবাগুলো তাওহিদ (একত্ববাদ), আল্লাহর নিদর্শনসমূহের মাহাত্ম্য, কোরআন-সুন্নাহর প্রতি অটল থাকার আহ্বান, মতভেদ ও বিভাজন থেকে সতর্কবার্তা এবং মুসলিম ঐক্যের ওপর জোর দেওয়ার জন্য তার খুতবাগুলো বিশেষভাবে পরিচিত।

সময়ের পরিক্রমায় তার খুতবাগুলো আরাফার দিনের খুতবার জন্য এক নির্ভরযোগ্য রেফারেন্সে পরিণত হয়, যা ইসলামী গবেষণা ও ফিকহি আলোচনায় নিয়মিতভাবে উদ্ধৃত হয়। -সূত্র : ইনসাইড দ্য হারামাইন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park