1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

লিবিয়ায় নজিরবিহীন বন্যায় মৃত্যু বেড়ে ৫ হাজার ৩০০

  • আপডেট সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৬ বার পঠিত

ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট নজিরবিহীন বন্যায় লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর ডার্না পরিণত হয়েছে লাশের নগরীতে। সুনামির মতো ঢেউ ডার্না শহরটির বহু মানুষকে সাগরে ভাসিয়ে নিয়ে গেছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। পাঁচ হাজার তিনশ’ মানুষের প্রাণহানির পাশাপাশি এখনও নিখোঁজ ১০ হাজার।

রবিবার সৃষ্ট ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে ডার্না থেকে পানি সরলেও রয়ে গেছে তাণ্ডবের চিহ্ন। পুরো শহর পরিণত হয়েছে ধংসস্তূপে। আকস্মিক বন্যায় পানির তোড়ে শহরের এক তৃতীয়াংশ অবকাঠামো ভেসে গেছে বলে দাবি স্থানীয় রেড ক্রিসেন্টের। এখনও পানির নিচে বেনগাজী, আল-মার্জসহ কয়েকটি শহর। বুধবার পর্যন্ত শনাক্ত করা গেছে মাত্র এক হাজার মানুষের মৃতদেহ। শনাক্ত হওয়া মরদেহগুলোর গণকবরের ব্যবস্থা করা হয়েছে। ডার্নার রাস্তা ও বিভিন্ন ভবনের আশপাশে এখনও পড়ে আছে অসংখ্য লাশ। হতাহত ও ক্ষতিগ্রস্তদের সংখ্যা বাড়তে থাকায় উদ্ধারকাজে হিমশিম খাচ্ছে স্বেচ্ছাসেবী দলগুলো।

এ অবস্থায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় যোগ দিয়েছে মিশর, কাতারসহ কয়েকটি দেশের বাহিনী। যেকোন সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালিসহ আরও কয়েকটি দেশ। সূত্র: সিবিএস নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park