1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা

  • আপডেট সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

সরকার পতনের এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ৩ সংগঠন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর দেশের উত্তরাঞ্চলে অর্থাৎ রংপুর ও রাজশাহী বিভাগে রোডমার্চ কর্মসূচি পালন করা হবে।

বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই কর্মসূচি পালন করবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

টুকু বলেন, সরকার পতনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র ফেরত দিতে চাই। এ লক্ষ্যে আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত এবং ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত রোডমার্চ কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, প্রতিটি রোডমার্চের শুরুতে ও শেষে দুটি জনসভা হবে এবং পথে আরও বেশ কিছু পথসভা হবে। আশা করি, দেশের যুব-তরুণ সমাজ ঘর থেকে বেরিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজপথের এই কর্মসূচিতে অংশ নিয়ে গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে এই সরকারের পতন ঘটাবে।

যুবদলের সভাপতি বলেন, আপাতত দুদিনের কর্মসূচি ঘোষণা করলাম। পরবর্তীতে পর্যায়ক্রমে কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচি ঘোষণার সময় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অনেককে উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park