1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৬ অক্টোবর বিসিবির নির্বাচনে বাধা নেই

  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বি‌সি‌বি) নির্বাচনে জেলা ও বিভাগের এডহক ক‌মি‌টি থেকে কাউ‌ন্সিলর চেয়ে বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুল যে চি‌ঠি পাঠিয়েছেন সেটির কার্যকারিতা স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিতের মেয়াদ বৃদ্ধি করেছেন চেম্বার আদালত। এর ফলে আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার (২৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক। বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ২২ সেপ্টেম্বর বি‌সি‌বি নির্বাচনে জেলা ও বিভাগের এডহক ক‌মি‌টি থেকে কাউ‌ন্সিলর ‌চেয়ে বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুলের চি‌ঠির কার্যক্রম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরবর্তী শুনানির জন্য আজকের দিন (২৮ সেপ্টেম্বর) ধার্য করা হয়েছিলো।

২২ সেপ্টেম্বর দুপুরে বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুলের চি‌ঠির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে বি‌সি‌বি নির্বাচনে জেলা ও বিভাগের এডহক ক‌মি‌টি থেকে কাউ‌ন্সিলর ‌চেয়ে বি‌সি‌বি সভাপ‌তির চি‌ঠি কেন অ‌বৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেন উচ্চ আদালত।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত ১৮ সেপ্টেম্বর বি‌সি‌বি নির্বাচনে জেলা ও বিভা‌গের এডহক ক‌মি‌টি থে‌কে কাউ‌ন্সিলর ‌চেয়ে চিঠি দেন বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুল।

চিঠিতে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র (২০২৪ সালে সংশোধিত) অনুযায়ী একটি সাধারণ পরিষদ গঠন এবং পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ পরিষদে বিভিন্ন বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার (ক্যাটাগরী-১) ‘কাউন্সিলর’-এর নাম মনোনয়নের জন্য বোর্ড কর্তৃক সূত্রে উল্লেখিত গত ১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ রেজিস্ট্রার্ড ডাকযোগে বিজ্ঞপ্তি এবং গত ০২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কুরিয়ারযোগে একটি পত্র, কাউন্সিলর মনোনয়ন মূল ফরম এবং গঠনতন্ত্রের কপি বিভাগীয়/জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি/আহ্বায়ক বরাবর পাঠানো হয়েছে।পরবর্তী সময়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও গত ১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সম্মানিত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাউন্সিলর মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র (২০২৪ সালে সংশোধিত)-এর আওতায় বিশেষ করে অনুচ্ছেদ ৯.১ এর (ক) এবং (খ) আবশ্যিকভাবে অনুসরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park