1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

হাইরিস্ক জোনে ঢুকে পড়েছে গাজা অভিমুখী নৌ বহর

  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

গাজা অভিমুখী আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের সর্ববৃহৎ নৌ বহর-দ্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হাইরিস্ক জোনে ঢুকেছে। হামলার পাশাপাশি এই বহরে বাধা দিতে দখলদার ইসরাইলের অপতৎপরতায় বাড়ছে উদ্বেগ। বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম ওই বহরে আছেন।

বুধবার (১ অক্টোবর) সকালে গাজা উপকূল থেকে থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় বহরে থাকা দু’টি নৌযানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পেছনে ইসরাইলের কারসাজিকে দোষারোপ করেছেন বহরে থাকা স্বেচ্ছাসেবীরা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নিরাপত্তায় একাধিক ড্রোন দিয়ে নজরদারি অব্যাহত রেখেছে তুরস্ক। জরুরি খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম পৌছে দিয়েছে তুরস্কের রেডক্রিসেন্ট শাখা।

৪৫টি নৌযানের বহরে পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম, ইউরোপীয়ান পার্লামেন্টে রিমা হাসান ও এমা ফোরেউ, বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবীসহ অন্তত চারশ’ সাতানব্বই জন রয়েছেন। বহরে থাকা মালয়েশিয়ার ৩৪ জনের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলে উৎসাহ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।

এদিকে, নৌ বহরটি গাজায় ভিড়তে দেয়া হবে না উল্লেখ করে ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে অভিযানের জন্য প্রস্তুতি নিয়েছে কমান্ডোরা। এরআগে, এই নৌবহরের যাত্রাপথে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। সূত্র: রয়টার্স

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park