1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৪৮ কোটি টাকার মাদকসহ বিমানবন্দরে আটক অভিনেতা বিশাল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পঠিত

বলিউডের আলোচিত অভিনেতা বিশাল ভার্মা বিপুল পরিমাণ কোকেনসহ বিমানবন্দরে আটক হয়েছেন। গত রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে সিঙ্গাপুর থেকে ফেরার সময় এ অভিনেতাকে আটক করা হয়। ভারতের গোয়েন্দা কর্মকর্তারা চেন্নাই বিমানবন্দরে এ বিশালকে আটক করেন।

এ সময় তার ট্রলিব্যাগ থেকে সাড়ে তিন কেজি কোকেন উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় ৪৮ কোটি টাকা। এ অভিযানে নেতৃত্ব দিয়েছে চেন্নাই কাস্টমস ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)।

করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় অভিনেতা বরুণ ধাওয়ান, অভিনেত্রী আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন বিশাল ভার্মা।

এদিকে তদন্তসূত্রে জানা গেছে, কম্বোডিয়া থেকে সিঙ্গাপুর হয়ে ভারতে ফেরেন অভিনেতা বিশাল ভার্মা। কম্বোডিয়ায় একদল অজ্ঞাত লোক অভিনেতাকে ব্যাগটি দেয়। চেন্নাইয়ে পৌঁছে নির্দিষ্ট ব্যক্তির হাতে সেই ব্যাগ তুলে দেওয়ার কথা ছিল তার। তবে কর্মকর্তাদের দাবি, কোকেনটি শেষ পর্যন্ত মুম্বাই কিংবা দিল্লিতে পাচারের পরিকল্পনা ছিল।

এ প্রতিবেদনে আরও বলা হয়েছে— চেন্নাই বিমানবন্দরে অভিনেতা বিশাল ভার্মার ব্যাগের নিচে লুকানো সাদা পাউডার উদ্ধার করা হয়। পরীক্ষায় তা কোকেন বলে নিশ্চিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park