1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

উত্তরায় ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি, সেনাবাহিনীর অভিযানে আকাশ গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পঠিত

রাজধানীর উত্তরায় দীর্ঘদিন ধরে ‘ছাত্র সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মব সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো চক্রের মূলহোতা আসাদুর রহমান আকাশকে (২৪) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শনিবার (৪ অক্টোবর) ভোরে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে আকাশসহ তার দুই সহযোগী মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিন (২৫)-কে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আকাশ দীর্ঘদিন ধরে ‘ছাত্র সমন্বয়ক’ পরিচয়ে উত্তরা এলাকায় ভয়ভীতি ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছিল। তিনি ও তার সহযোগীরা নিয়মিত চাঁদাবাজি, মিথ্যা মামলা তৈরি, মামলা দিয়ে অর্থ আদায়সহ নানা বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এছাড়া, আকাশের নেতৃত্বে গড়ে ওঠা একটি কিশোর গ্যাং উত্তরা এলাকায় মারামারি, বিশৃঙ্খলা ও মব সৃষ্টির ঘটনা ঘটিয়েছে বলেও জানা যায়।

সূত্র আরও জানায়, সম্প্রতি আকাশের নেতৃত্বে তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজে ওই হামলার প্রমাণ পাওয়ার পর সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে আকাশ ও তার সহযোগীদের গ্রেপ্তার করে।

বর্তমানে গ্রেপ্তার তিনজনকে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বিকেলে উত্তরা ৭ নম্বর সেক্টরের রেড চিকেন রেস্টুরেন্টে দৈনিক ইত্তেফাক-এর সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর কবির, সকালের সময়-এর জোবায়ের আহমেদ ও বিজয় টেলিভিশন-এর রিপোর্টার এম এ আজাদের ওপর আকাশের নেতৃত্বে ২০–২৫ জন কিশোর সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন, যার সত্যতা নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park