1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের বিমানবন্দরের কার্যক্রম বন্ধ

  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের কারণে তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
রোববার সকালে আরব ও ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের।

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি তারা শনাক্ত করেছে। হামলার পরপরই তেলআবিবসহ বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলি চ্যানেল–১২ জানায়, হামলার পর বিমান চলাচল স্থগিত করা হয় এবং বেন গুরিয়নের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
অন্যদিকে টাইমস অব ইসরায়েল জানায়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে, হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

আইডিএফের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে গাজায় হামাসবিরোধী অভিযান শুরুর পর থেকে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত বাহিনী ইসরায়েলের দিকে মোট ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪১টি ড্রোন পাঠিয়েছে।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ৪০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০০টির বেশি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই ইয়েমেন ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস–ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথি বিদ্রোহীরা নিয়মিতভাবে ইসরায়েলবিরোধী অভিযানে অংশ নিচ্ছে।

সূত্র: মেহের নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park