দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিয়োগ হয়েছে তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
এখন শুধু আওয়ামী লীগের বিষয়ে তদন্ত করা হচ্ছে, ভবিষ্যতে যদি অন্য কোনো দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ তদন্তে উঠে আসে তখন সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি এমপি হওয়ার যোগ্যতা হারাবেন, সরকারি চাকরি বা স্থানীয় সরকারের কোনো পদে নিয়োগের সুযোগ পাবেন না- এই মর্মে যে গেজেট প্রকাশ করেছে সরকার তা নিয়েও কথা বলেন তাজুল ইসলাম। জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালীন আইন সংশোধন হলেও এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নাই। এটা বিচারে কোনো প্রভাব পড়বে না। এটা নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না বলেও জানান তিনি।
Leave a Reply