1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সকল আদালতের কার্যতালিকা অনলাইনে দিতে সুপ্রিম কোর্টের নির্দেশনা

  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

দেশের সকল আদালতের দৈনিক কার্যতালিকা শতভাগ অনলাইনে দিতে বিশেষ নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে বুধবার (৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত একটি সার্কুলার জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অনলাইন কজলিস্ট সিস্টেম পরিপূর্ণভাবে ডেভেলপ করা হলেও দেশের প্রত্যেকটি জেলার আদালতগুলোর কার্যতালিকার তথ্য প্রতিদিন করা হচ্ছে না। যার কারণে বিচারপ্রার্থী জনগণকে তাদের নিজ নিজ মামলা সম্পর্কে তথ্য জানার জন্য আদালতে আসতে হচ্ছে। ফলে বিচার বিভাগ থেকে সেবা গ্রহীতারা বিচার বিভাগ সংশ্লিষ্ট তথ্য পেতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিচার বিভাগে ডিজিটালাইজেশনের সুফল বিচারপ্রার্থী জনগণের কাছে পৌঁছে দিতে অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত হালনাগাদ করা একান্ত আবশ্যক।

প্রজ্ঞাপনে বলা হয়, বিচার ব্যবস্থা আধুনিকায়নের নিমিত্ত এবং বিচারিক সেবা সহজ করার লক্ষ্যে দেশের সব আদালতের অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত হালনাগাদ করার জন্য অত্র কোর্ট নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করা হলেও, এই নির্দেশনা যথাযথভাবে পালন করা হচ্ছে না। এমতাবস্থায়, বিচার ব্যবস্থা আধুনিকায়নের নিমিত্ত এবং বিচারিক সেবা সহজ করার লক্ষ্যে দেশের সব আদালতের অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত যথাযথভাবে হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park