1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা জারি করলো মাইক্রোসফট

  • আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ১০’-এর জন্য আগামী ১৪ অক্টোবর থেকে কারিগরি সহায়তা বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট। এর অর্থ হলো, এই তারিখের পর থেকে উইন্ডোজ ১০ চালিত কম্পিউটারগুলো সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়তে পারে। কারণ, বন্ধ হয়ে যাবে নিরাপত্তা আপডেটগুলো, যা ডিভাইসগুলোকে আরও অরক্ষিত করে তুলবে। যদিও মাইক্রোসফট ব্যবহারকারীদের উইন্ডোজ ১১ বিনামূল্যে আপগ্রেড করতে উৎসাহিত করছে।

মূলত, উইন্ডোজ হল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কম্পিউটার অপারেটিং সিস্টেম। মাইক্রোসফটের তথ্যানু্যায়ী, এটি বিশ্বজুড়ে ১.৪ বিলিয়ন ডিভাইসে ব্যবহার হয়। স্ট্যাটকাউন্টার অনুসারে, এর মধ্যে প্রায় ৪৩% ২০২৫ সালের জুলাই মাসে উইন্ডোজ ১০ ব্যবহার করছিলেন। আনুমানিক ২১ মিলিয়ন মানুষ এখনও উইন্ডোজ ১০ ব্যবহার করছেন।

স্ট্যাটকাউন্টার সেপ্টেম্বরে একটি সমীক্ষা চালিয়েছিলো। সেখানে দেখা গেছে যে প্রায় এক চতুর্থাংশ ব্যবহারকারীরা মাইক্রোসফটের অফিসিয়াল সহায়তা শেষ হওয়ার পরেও এটি ব্যবহার করার পরিকল্পনা করছেন।

অন্যদিকে, প্রতি সাতজনের মধ্যে একজন বলেছেন যে তারা একটি নতুন কম্পিউটার কেনার পরিকল্পনা করেছেন। অন্যান্য ভোক্তা অধিকার গোষ্ঠী উইন্ডোজ ১০ এর সহায়তা বন্ধ করার সমালোচনা করে বলেছে, এটি অপ্রয়োজনীয় খরচ এবং পরিবেশগত বর্জ্য বাড়িয়ে দেবে।

নাথান প্রক্টর, যিনি যুক্তরাষ্ট্রে ‘মেরামতের অধিকার’ নিয়ে প্রচারাভিযান চালাচ্ছেন, তিনি বলেছেন, ‘মানুষ স্বল্পস্থায়ী ডিভাইস নিয়ে বাঁচতে ক্লান্ত, যা মেরামত করা যায় না, সফটওয়্যারের সহায়তা হারায় অথবা বর্জ্যের স্তূপে ঠেলে দেয়া হয়। আমরা এমন প্রযুক্তি চাই যা টেকসই।’

মাইক্রোসফট মূলত ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য দুটি বিকল্প দিয়েছে: উইন্ডোজ ১১-এ আপডেট করা, অথবা ১২ মাসের জন্য বর্ধিত নিরাপত্তা আপডেটের (এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট- ইএসইউ) জন্য সাইন আপ করা। এই দুটি বিকল্পই কম্পিউটারের ‘সেটিংস’-এর ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অংশে পাওয়া যাবে।

যেসব পিসি উইন্ডোজ ১১ এর জন্য যোগ্য, তারা বিনামূল্যে আপগ্রেড করতে পারবেন। তবে নাথান বলেন, ‘অনেককেই নতুন ডিভাইস কিনতে হবে যদিও তাদের বর্তমান কম্পিউটারগুলো ঠিকঠাক কাজ করছে।’

তিনি বলেন, ‘উইন্ডোজ ১০ এর জন্য কারিগরি সহায়তা বন্ধ হওয়া ভোক্তা এবং পরিবেশ উভয়ের জন্যই এক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে।’

যদি কেউ এখনই আপগ্রেড করতে না চায়, বা ডিভাইসটি উইন্ডোজ ১১ এর জন্য পুরোনো হয়, তাহলে চাইলে একটি স্কিমের জন্য সাইন আপ করা যাবে। এটি অক্টোবর ২০২৬ পর্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেটগুলো চালু রাখবে।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রকাশিত হওয়ার পর থেকে মাইক্রোসফট নিয়মিত সফটওয়্যার আপডেটের মাধ্যমে উইন্ডোজ ১০ কে সচল রেখেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park