1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পঁচাত্তরের পর দেশে স্বাধীনতার চেতনা হারিয়ে যাচ্ছিল: শেখ হাসিনা

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০১ বার পঠিত

পঁচাত্তরের ১৫ আগস্টের পর এ দেশে স্বাধীনতার চেতনা হারাতে বসেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে শিল্পী শাহাবুদ্দিনের একক চিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিল্পী শাহাবুদ্দিন একজন মুক্তিযোদ্ধাও। মুক্তিযোদ্ধার তুলির আঁচড়ে উঠে আসে আমাদের সেই মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের আত্মত্যাগ, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল এবং আমরা বিজয় অর্জন করি, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার তুলির আঁচড়েই যেন কথা বলে। অনেক গল্প, অনেক কথা বলার থেকেও তুলির আঁচড়েই যে ফুটে ওঠা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। যেই ইতিহাস পঁচাত্তরের ১৫ আগস্টের পর আমাদের সম্পূর্ণ বিকৃত করা হয়েছিল। আমাদের বিজয়ের বার্তা ধ্বংস করে দেওয়া হয়েছিল। মূলত পরাজিত শক্তিরাই যেন বসে আছে, দেশ চালাচ্ছে। যার জন্য আমাদের সেই স্বাধীনতার কথা, কবিতা, গান যেভাবে মানুষের মাঝে একটা চেতনার সৃষ্টি করতো, সেটাই হারাতে বসেছিল।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে শিল্পীর তুলির আঁচড় অনেক শক্তিশালী। শাহাবুদ্দিন আমার ছোটো ভাইয়ের মতো। আমি মনে করি সে সবার মধ্যে অন্যতম, শ্রেষ্ঠ। কারণ সে হৃদয়ে ধারণ করে, সে যে মুক্তিযোদ্ধা ছিল, এখনও সে মুক্তিযোদ্ধাই। সেই চিন্তা-চেতনা নিয়েই তার শিল্পকর্ম। যেটা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park