1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

উগান্ডায় সড়ক দুর্ঘটনায় ৬৩ জন নিহত

  • আপডেট সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে দুটি বাস ও অন্য দুটি বাহনের মধ্যে সংঘর্ষে ৬৩ জন নিহত হয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গুলুতে যাওয়ার মহাসড়কে হওয়া এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে, বিপরীত দিকের দুটি বাস তাদের পেছনে থাকা যানবাহনকে ওভারটেক করছিলো। তখন কিরইয়ানদঙ্গ শহরের কাছে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

উগান্ডার সড়কগুলো সরু হওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনার ঘটনা ঘটে। সাধারণত অতিরিক্ত গতির কারণে প্রায় মানুষ হতাহত হন।

তবে একসঙ্গে ৬৩ মানুষের মৃত্যুর ঘটনা অস্বাভাবিক। উগান্ডার রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা বলেছেন, ভয়াবহ এ দুর্ঘটনার পর হাত-পা ভেঙে যাওয়া আহতরা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। সেখানকার পরিস্থিতি ভয়াবহ ছিলো বলে জানিয়েছেন তিনি।

সাধারণত দুর্ঘটনা ঘটলে মানুষ হতাহতদের উদ্ধার করতে যায়। কিন্তু গত রাতের দুর্ঘটনার পর অনেক আহত দীর্ঘ সময় রাস্তায় পড়ে ছিলেন বলে জানিয়েছেন রেডক্রসের এ কর্মকর্তা।

উগান্ডায় ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ১৪৪ জন নিহত হয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, এর আগের বছর ২০২৩ সালে সড়কে প্রাণ গিয়েছিলো ৪ হাজার ৮০৬ জনের এবং ২০২২ সালে নিহত হন ৪ হাজার ৫৩৪ জন। এতে স্পষ্ট দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park