1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বড় পতনের পর বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

  • আপডেট সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৩৬৫ বার পঠিত

বিশ্ববাজারে বড় পতনের একদিন পরই আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থা ও মার্কিন সুদহার কমানোর প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের অন্যতম আশ্রয়স্থলে পরিণত হচ্ছে মূল্যবান ধাতব বস্তুটি।

রয়টার্সের প্রতিবেদন বলছে, বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টা নাগাদ বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ১৩৪ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিসেম্বর ডেলিভারি জন্য ফিউচার মার্কেটেও প্রায় ১ শতাংশ বেড়েছে হলুদ ধাতব বস্তুটির দাম। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ১৪৭ দশমিক ১০ ডলার।

গত সোমবার (২০ অক্টোবর) বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছেছিল। এরমধ্যেই মঙ্গলবার (২১ অক্টোবর) এক ধাক্কায় প্রায় ৫ দশমিক ৩ শতাংশ দাম কমেছিল। তবে বুধবার ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম।

এদিকে দেশের বাজারে টানা ৮ দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ গত রবিবার (১৯ অক্টোবর) ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম।

পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৮ হাজার ৭৪ টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park