1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশের সাংবাদিকদের ওপর নিপীড়ন নিয়ে যা বললো ম্যাথিউ মিলার

  • আপডেট সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৭ বার পঠিত

সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের উপর বাংলাদেশ সরকারের পদ্ধতিগত নিপীড়নে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে ম্যাথিউ মিলার একথা বলেন।

ম্যাথিউ মিলারের বক্তব্যের ভিডিওর সঙ্গে বাংলায় পোস্ট করা ক্যাপশনে বলা হয়েছে, যেমনটা আমরা আগেও বলেছি, আমরা বিশ্বাস করি গণতন্ত্রে সাংবাদিকরা অপরিহার্য ভূমিকা পালন করেন। তাদের করা সংবাদ দুর্নীতির মুখোশ খুলে দেয়। জনসাধারণের জীবনকে প্রভাবিত করার মতো সব তথ্য জানার অধিকার রক্ষা করে। সাধারণ মানুষ প্রতিদিনের জীবনে যেসব সমস্যার মুখোমুখি হয়, সেসব বিষয়ে সাংবাদিকদের মানুষকে সচেতন করতে পারা দরকার।

মিলার বলেন, যেভাবে আপনারা আমার প্রতিদিন বলা কথার জবাবদিহিতা নিশ্চিত করেন, তাদেরও নির্বাচিত প্রতিনিধির জবাবদিহি করতে পারা উচিত। হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি ছাড়া কাজ চালিয়ে যাওয়া তাদের জন্য আবশ্যিক।

তিনি আরও বলেন, সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে চাওয়া সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের উপর বাংলাদেশ সরকারের পদ্ধতিগত এবং ব্যাপক নিপীড়নে আমরা উদ্বিগ্ন। সূত্র: ইউএস এমবেসি ওয়েবসাইট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park