1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নভেম্বরে তফসিল, জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন: ইসি আনিছুর রহমান

  • আপডেট সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের নভেম্বর মাসে। ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের সার্কিট হাউসে নির্বাচন কমিশনার আনিছুর রহমান এসব কথা বলেন। তিনি দুই দিনের সফরে কিশোরগঞ্জে এসেছেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘সব দলের অংশগ্রহণ কিন্তু আমাদের ওপর নির্ভর করে না। দলের অংশগ্রহণ করা নির্ভর করে দলের সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এতে আমাদের এখতিয়ার নাই। তবে আমরা নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করব। আমাদের দেড় বছর পার হয়েছে। শুরু থেকেই নির্বাচনের পরিবেশের জন্য আমরা সকল দলকে একাধিকবার আহ্বান জানিয়ে আসছি। এখনো আমরা আহ্বান জানাচ্ছি তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও অবাধ হয়।’

নির্বাচন নিয়ে বিএনপির আন্দোলনের বিষয়ে আনিছুর রহমান বলেন, ‘এটা তাদের রাজনৈতিক বিষয়, এতে আমাদের এখতিয়ার নাই। তবে বিএনপিকে আমরা বহুবার ডেকেছি। এখনো বিএনপির জন্য আমাদের দরজা খোলা আছে। তারা যদি আসতে চায়, আমরা ওয়েলকাম করব। আশা করছি এগুলোর সবকিছু সমাধান হয়ে যাবে। কারণ, আমরা চাই সবাই মিলে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক। জাতিরও প্রত্যাশা তাই।’

আনিছুর রহমান বলেন, তিনি দুই দিন থেকে কিশোরগঞ্জে ভোটার তালিকা চূড়ান্ত ও নির্বাচনের কেন্দ্র নির্ধারণসহ নির্বাচনসংক্রান্ত অন্য কাজের নির্দেশনা দেবেন। এসব বিষয়ে কোনো আপত্তি থাকলে সেগুলোর নিষ্পত্তি করা হবে।

এ সময় নির্বাচন কমিশনার আনিছুর রহমানের সঙ্গে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম উপস্থিত ছিলেন। পরে তিনি জেলা নির্বাচন কার্যালয়ে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park