1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আজ নিউইয়র্কে মেয়র নির্বাচন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেয়র নির্বাচন আজ (মঙ্গলবার)। যদিও ৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। নির্বাচনে গতকাল (সোমবার) পর্যন্ত বিভিন্ন জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এগিয়ে রয়েছেন।

মেয়র নির্বাচনের ভোটগ্রহণ চলবে স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রশাসনিকভাবে ম্যানহাটন, ব্রুকলিন, কুইন্স, ব্রঙ্কস ও স্ট্যাটেন আইল্যান্ডে বিভক্ত নিউইয়র্ক সিটি একক জনপ্রিয় ভোটে মেয়র নির্বাচন করে।

ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এখন পর্যন্ত বিভিন্ন জরিপে স্পষ্টভাবে এগিয়ে আছেন। এমারসন কলেজ, পিআইএক্স ১১ ও দ্য হিলের যৌথ জরিপে দেখা গেছে, মামদানি ৫০ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর সমর্থন ২৫ শতাংশ। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার সমর্থন ২১ শতাংশ।

অন্যদিকে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো প্রাইমারিতে পরাজয়ের পর স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন। তিনি অপরাধ দমন ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে মধ্যপন্থি ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। রিপাবলিকান কার্টিস স্লিওয়া আইনশৃঙ্খলা ইস্যুতে প্রচারণা চালালেও ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাট ঘেঁষা শহরে তার সম্ভাবনা সীমিত।

এবার রেকর্ড ৭ লাখ ৩৫ হাজারের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো স্থানীয় নির্বাচনে সর্বোচ্চ অংশগ্রহণ। ২০২১ সাল থেকে এখানে চালু হয়েছে ‘র‍্যাঙ্কড চয়েস ভোটিং’ ব্যবস্থা, যেখানে ভোটাররা সর্বোচ্চ পাঁচ প্রার্থীকে পছন্দক্রমে র‍্যাঙ্ক দেন। কোনো প্রার্থী সরাসরি ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দ্বিতীয় পছন্দ অনুযায়ী ধাপে ধাপে পুনর্গণনা করা হয়।

সর্বশেষ জরিপে মামদানি এগিয়ে আছেন পাঁচ পয়েন্টে, তবে কুয়োমোর প্রার্থিতা ফলাফলকে অনিশ্চিত করেছে। বিশেষজ্ঞদের মতে, তরুণ ও অভিবাসী ভোটারদের উপস্থিতি বেশি হলে নিউইয়র্ক সিটির রাজনীতিতে আজ প্রগতিশীল যুগের সূচনা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park