1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিশ্বের সবচেয়ে বেশি বেতনভুক্ত সিইও ইলন মাস্ক

  • আপডেট সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

ইতিহাসের সবচেয়ে বড় করপোরেট বেতন-ভাতা প্যাকেজের অনুমোদন পেয়েছেন যুক্তরাষ্ট্রের বহুজাতিক বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) টেসলার কারখানায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ৭৫ শতাংশের বেশি শেয়ারহোল্ডার তার জন্য প্রস্তাবিত বেতন-ভাতা প্যাকেজে ভোট দিয়ে সমর্থন জানান।

যদিও কিছু বিনিয়োগকারী বলেছেন, এটি অবিশ্বাস্যভাবে ব্যয়বহুল এবং অপ্রয়োজনীয়। অনেকে এটিকে মাস্ককে ধরে রাখার একটি উপায় হিসাবে দেখেছেন এবং বিশ্বাস করেন যে প্যাকেজে নির্ধারিত লক্ষ্যগুলি নিশ্চিত করায় অনেক বিনিয়েযোগকারী পুরস্কৃত হবেন।

শেয়ারহোল্ডারদের অনুমোদনের ফলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক আগামী এক দশকে সর্বোচ্চ ১ ট্রিলিয়ন ডলার মূল্যের টেসলার শেয়ার পেতে পারেন। তবে কর ও অন্যান্য কর্তনের পর এই শেয়ারের প্রকৃত মূল্য দাঁড়াবে প্রায় ৮৭৮ বিলিয়ন ডলার। পরিচালনা পর্ষদ আগেই সতর্ক করেছিল যে, এই প্যাকেজ না পেলে মাস্ক কোম্পানি ছেড়ে দিতে পারেন, যদিও কিছু বিনিয়োগকারী এটিকে অতি ব্যয়বহুল বলে সমালোচনা করেছিলেন।

এর আগে এজিএমে প্রস্তাবটির প্রতি শেয়ারহোল্ডারদের রাজি করাতে টেসলা ডিজিটাল বিজ্ঞাপন দিয়েছে। এর লক্ষ্য ছিল ইলন মাস্কের প্রস্তাবিত বিশাল বেতনের পক্ষে যুক্তি তুলে ধরা।

এই ভোট টেসলার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রস্তাব পাসের পর ইলন মাস্ক বলেন, আমরা টেসলার ভবিষ্যতের নতুন অধ্যায়ে নয়, বরং এক নতুন অধ্যায়ের সূচনায় প্রবেশ করছি।

তিনি তার স্বয়ংচালিত গাড়ি তৈরি, যুক্তরাষ্ট্রজুড়ে রোবোট্যাক্সি নেটওয়ার্ক গড়ে তোলা এবং মানবাকৃতির রোবট বিক্রি করার লক্ষ্য পূরণের উপর জোর দেন।

তিনি আশ্বস্ত করেন, এপ্রিল মাস থেকেই দুই সিটের, স্টিয়ারিংহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’-এর উৎপাদন শুরু হবে। একই সঙ্গে তিনি জানান, শিগগির নতুন প্রজন্মের ইলেকট্রিক স্পোর্টস কার ‘রোডস্টার’ উন্মোচন করা হবে।

টেসলাকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরির জন্য একটি বিশাল কারখানা গড়ে তুলতে হবেও বলেও জানান তিনি। এক্ষেত্রে ইন্টেলের সঙ্গে অংশীদারত্বের কথাও বিবেচনা করা হচ্ছে।

আগামী দশকে মাস্কের লক্ষ্য হলো ২ কোটি গাড়ি উৎপাদন, ১০ লাখ রোবোট্যাক্সি চালু, ১০ লাখ রোবট বিক্রি এবং ৪০০ বিলিয়ন ডলার মূল মুনাফা অর্জন। তবে এই লক্ষ্য পূরণের জন্য টেসলার বাজারমূল্যও বর্তমান ১.৫ ট্রিলিয়ন ডলার থেকে প্রথমে ২ ট্রিলিয়ন এবং এরপর ৮.৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে হবে।

প্রতিটি ধাপ পূরণে মাস্ক পাবেন কোম্পানির ১ শতাংশ শেয়ার। ফলে সব লক্ষ্য অর্জিত হলে তিনি মোট ১২ শতাংশ শেয়ার পাবেন, যার আনুমানিক মূল্য প্রায় ১ ট্রিলিয়ন ডলার হবে।

শেয়ারহোল্ডাররা মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআইতে টেসলার বিনিয়োগের পক্ষেও ভোট দিয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park