1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মুন্সীগঞ্জে ৮টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, গ্রেফতার ২

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

মুন্সীগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৮টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের নলবুনিয়াকান্দি সরকার পাড়া মাদ্রাসার পাশে স্থানীয়রা দুটি প্লাস্টিকের বালতিতে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে মুন্সীগঞ্জ থানার রাত্রিকালীন কিলো টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে। তল্লাশি চালিয়ে পুলিশ ওই দুইজনের কাছ থেকে ৮টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। আটককৃতরা হলো—মো. মামুন খান (৪০), পিতা-ইব্রাহীম খান, মাতা-জাহানারা বেগম এবং মো. বাবু মোল্যা (৩৪), পিতা-মো. তাজু মোল্যা, মাতা-আয়েশা বেগম। দুজনেই চরকেওয়ার ইউনিয়নের নলবুনিয়াকান্দি এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ থানার ও‌সি সাইফুল ইসলাম জানান, আমরা স্থানীয়দের সহযোগিতায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করেছি। আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park