1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ইসলামাবাদে বোমা হামলায় নিহত ১২ 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এক আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। মঙ্গলবারের (১১ নভেম্বর) বিস্ফোরণে আহত হয়েছেন আরও কমপক্ষে ২৭ জন। মঙ্গলবার (১১ নভেম্বর) ইসলামাবাদ পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম ডন নিউজকে হতাহতের এই তথ্য নিশ্চিত করেন।

আদালত চত্বরের এই ঘটনাকে ‌‌‘আত্মঘাতী বিস্ফোরণ’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিস্ফোরণের এই ঘটনাকে দেশের জন্য ‘এক সতর্কবার্তা’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমরা যুদ্ধাবস্থায় রয়েছি। কেউ যদি মনে করেন, পাকিস্তান সেনাবাহিনী কেবল আফগান-পাকিস্তান সীমান্ত এলাকা কিংবা বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চলে যুদ্ধ করছে, তাহলে আজ ইসলামাবাদের জেলা আদালতে আত্মঘাতী হামলাটি তাদের জন্য সতর্কবার্তা।

তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে কাবুলের শাসকদের সঙ্গে সফল আলোচনার আশা করা অর্থহীন।’ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আদিালত চত্বরের নিরাপত্তা বেষ্টনীর কাছে পেছনে পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলি আকাশে উড়তে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park