1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ

  • আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনার মৃত্যুদণ্ডের খবর ফলাও করে প্রচার করেছে বিশ্বের প্রধানতম গণমাধ্যমগুলি। সোমবার (১৭ নভেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শিরোনাম করেছে- ‘বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’।

আল-জাজিরা বলছে- গত বছর ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভে হাসিনা সরকারের সহিংস দমন-পীড়নে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন।সংবাদমাধ্যমটি ৭৮ বছর বয়সী পলাতক শেখ হাসিনাকে গণ-বিক্ষোভ দমনের পেছনের ‘মাস্টারমাইন্ড এবং প্রধান স্থপতি’ হিসেবে অভিহিত করে।

‘বাংলাদেশের পতিত নেতা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত’ শিরোনামে খবর প্রকাশ করেছে ফ্রান্স টোয়েন্টি ফোর। সংবাদমাধ্যমটি জানায়, আগামী বছর নির্বাচনের কিছুদিন আগে এই রায় দেওয়া হলো। সোমবারের এই রায়ের ফলে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে সংবাদমাধ্যমটি।

‘আন্দোলন দমনে নৃশংস অভিযানের অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে’ শিরোনামে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে- বিশেষ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে, গত বছর শিক্ষার্থী-নেতৃত্বাধীন আন্দোলন দমনে সহিংস অভিযান চালানোর নির্দেশ দেওয়ার জন্য শেখ হাসিনা দায়ী ছিলেন। সেই আন্দোলনে জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়, যার অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম এপি’তে খবর প্রকাশিত হয়, ‘মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের ট্রাইব্যুনালে অপসারিত নেতা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ’ শিরোনামে। এই রায় সরাসরি সম্প্রচার করা হয়। এই রায়কে সামনে রেখে অন্তর্বর্তী সরকার দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলেও জানায় সংবাদমাধ্যমটি।

‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে তার মৃত্যু দণ্ডের আদেশ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে ডয়চে ভেলে। বাংলাদেশের তিন সদস্য বিশিষ্ট বিশেষ ট্রাইব্যুনাল এই রায় দেন বলে জানায় সংবাদমাধ্যমটি। শেখ হাসিনার অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। শেখ হাসিনাকে আদালত পলাতক ঘোষণা করেছে বলেও জানায় ডয়চে ভেলে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্ট পোস্ট জানায়, ২০২৪ সালের গণআন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে এই রায় দেওয়া হয়। শেখ হাসিনার সঙ্গে আরও দুই নেতার বিরুদ্ধেও রায় ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park