1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির বনানীতে গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু ফ্রাঙ্কফুর্ট-বার্লিন-হামবুর্গে তীব্র প্রতিবাদ, ব্যাপক লুটপাট জামায়াতের সেই দুই নেতার রোকন পদ বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী বিক্ষোভ ইস্যুতে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

চট্টগ্রাম সিটি মেয়রের সঙ্গে বিবিসিসিআইয়ের বৈঠক

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (বিবিসিসিআই) সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেনের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে লন্ডনে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে মেয়র ড. শাহাদাত হোসেন চট্টগ্রামের বিনিয়োগ সম্ভাবনার নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, চট্টগ্রাম অর্থনৈতিক অঞ্চল, তথ্যপ্রযুক্তি, পর্যটন, ফাইভ-স্টার হোটেল এবং নবায়নযোগ্য সবুজ জ্বালানি খাতে বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি শহর। তিনি যুক্তরাজ্যপ্রবাসী বিনিয়োগকারীদের এসব খাতে বিনিয়োগের আহ্বান জানান।

বৈঠকে বিবিসিসিআই চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করে। এই সহযোগিতার আওতায় চট্টগ্রামের তরুণদের দক্ষতা উন্নয়নে বিনামূল্যে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করার ঘোষণা দেওয়া হয়।

বৈঠক শেষে দুই পক্ষ যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে টেকসই বাণিজ্যিক সহযোগিতা এবং অর্থনৈতিক উন্নয়ন আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

বিবিসিসিআই সভাপতি রফিক এম. হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক ও গ্লোবাল ট্রেড স্ট্র্যাটেজিস্ট মিসবাহ চৌধুরী।

স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র পরিচালক আবুল কালাম আজাদ । বক্তব্য রাখেন সাবেক মেয়র জাহাঙ্গীর হক , সহ-সভাপতি আবুল হায়াত নুরুজ্জামান, রাজনৈতিক বিশ্লেষক ড. মুজিব এম রহমান, ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল গাফ্ফার, আশিকুর রহমান, ফাইন্যান্স ডিরেক্টর হেলাল উদ্দিন খান, সাবেক সভাপতি এসবি ফারুকসহ বেশ কয়েকজন কমিউনিটি নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park