1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জাতিসংঘে রাশিয়াকে `অশুভ শক্তি` বললেন ভলোদিমির জেলেনস্কি

  • আপডেট সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৮ বার পঠিত

জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে রাশিয়াকে ‘অশুভ শক্তি’ আখ্যা দিয়ে দেশটির আগ্রাসন বন্ধে বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে রাশিয়া বিশ্বকে চূড়ান্ত যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন জেলেনস্কি। তিনি অভিযোগ করেন, খাদ্য থেকে শুরু করে জ্বালানি-সব কিছুকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মস্কো। রাশিয়ার পারমাণবিক অস্ত্র রাখার কোন অধিকার নেই উল্লেখ করে যুদ্ধ ইস্যুতে ভারত-ব্রাজিলের মতো দেশগুলোর গা বাঁচিয়ে চলার প্রবণতার নিন্দা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

এদিন ভাষণে ২০১৮ সালের পরমাণু চুক্তির যথাযথ বাস্তবায়ন না হওয়ায় যুক্তরাষ্ট্রকেই দায়ী করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। নিন্দা জানান উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সেনাসহ বিভিন্ন বিদেশি সামরিক উপস্থিতির।

হাতে কোরআন নিয়ে সুইডেনসহ বিভিন্ন দেশে ধর্মগ্রন্থের অবমাননার তীব্র প্রতিবাদ জানান ইরানি প্রেসিডেন্ট। তিনি বলেন, এ বিষয়টিতে জাতিসংঘের আরও সোচ্চার ভূমিকা রাখা প্রয়োজন।

এদিন ভাষণে নাগার্নো-কারাবাখ অঞ্চল ঘিরে আজারবাইজান-আর্মেনিয়ার চলমান দ্বন্দ্ব নিয়ে বিশ্ব সম্প্রদায়ের উদাসীন থাকা উচিত নয় বলে মন্তব্য করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। সূত্র: বিবিসি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park