1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৬০০

  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার পঠিত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শতশত মানুষ। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় লাখো মানুষের ঠাঁই হয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে।

শ্রীলঙ্কায় শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে আঘাত হানা ঘূর্ণিঝড় ডিটওয়াহ’র প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩ জনে। নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৯১ জন। এমন পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আবেদন জানিয়েছে সরকার।

গত বুধবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বৃষ্টি শুরু হয়। সেনইয়ার নামে এক ট্রপিক্যাল সাইক্লোনের প্রভাবে ভয়াবহ বন্যা দেখা দিলে হাজারো বাড়িঘর তলিয়ে যায়। এতে এখন পর্যন্ত তিনশোর বেশি বাসিন্দার মৃত্যু হয়েছে। এদিকে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতাও বাধাগ্রস্ত হচ্ছে। এখনও শতাধিক মানুষ আটকা পড়ে আছে বলে ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা জানিয়েছে।

এদিকে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সংকলা প্রদেশে বন্যায় অন্তত ১৪৫ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশটির ১০টি প্রদেশে ১৬০ জনের বেশি মারা গেছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৮ লাখ মানুষ। এছাড়া পার্শ্ববর্তী মালয়েশিয়ায় মৃত্যুর সংখ্যা কম হলেও ক্ষতির পরিমাণ কম নয়। পেরলিস প্রদেশে দুইজনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park