1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দীর্ঘদিন’ স্থায়ী হবে যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদনের ওপর স্থগিতাদেশ’

  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

হোয়াইট হাউসের কাছে গত ২৬ নভেম্বর একজন আফগান নাগরিকের গুলিতে দুই জন ন্যাশনাল গার্ড সদস্য আহত ও একজন নিহত হওয়ার ঘটনায় অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল রবিবার (৩০ নভেম্বর) তিনি বলেছেন, তার প্রশাসন অভিবাসন আশ্রয় আবেদনের সিদ্ধান্তের ওপর ‘দীর্ঘ সময়ের জন্য’ স্থগিতাদেশ বজায় থাকতে পারে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

কতোদিন এই ব্যবস্থা চালু থাকবে এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, কোনো সময়সীমা নেই। এই পদক্ষেপটি ১৯টি দেশের একটি তালিকার সঙ্গে সম্পর্কিত, যেসব দেশ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ওয়াশিংটনে ঘটে যাওয়া গুলির ঘটনার পর ১৯ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন। ওই ঘটনায় ২০ বছর বয়সী সারা বেকস্ট্রম নিহত হন এবং আরেকজন ন্যাশনাল গার্ড সদস্য গুরুতরভাবে আহত হন।

২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানউল্লাহ লাকানওয়ালকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park