1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জুবাইদা রহমানকে নিতে বিমানবন্দরে পৌঁছেছে গাড়িবহর

  • আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বাংলাদেশে আসছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। ধারণা করা হচ্ছে, ডা. জুবাইদা শাশুড়ি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে নিতে আসছেন। এরইমধ্যে তাকে রিসিভ করা জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ডা. জুবাইদা রহমানের দেশে ফেরার কথা রয়েছে।
গাড়িবহরে থাকা বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, বিমান এক ঘণ্টা বিলম্ব হয়েছে। এ কারণে ডা. জুবাইদা রহমান ১১টার দিকে ঢাকায় পৌঁছাবেন।

এর আগে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, সকালে দেশে ফেরার পর দুই ঘণ্টা বিরতি নিয়ে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুল্যান্সে লন্ডনের উদ্দেশে রওনা হবেন জুবাইদা। মূলত কারিগরি ত্রুটির কারণে খালেদা জিয়াকে বহন করা এয়ার অ্যাম্বুল্যান্সটি ঢাকায় আসতে বিলম্ব করছে।

এদিকে বৃহস্পতিবার বিকাল থেকেই খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নিয়েছেন। এয়ার অ্যাম্বুল্যান্সটি দেশে অবতরণ করলে তারা সেটিকে ইনস্পেকশন করবেন। তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্সের পর খালেদা জিয়াকে মেডিক্যাল হেলিকপ্টারে করে এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park