1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই: জামায়াত আমির

  • আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ থেকে ফ্যাসিবাদি শাসন বিদায় নিলেও ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি। আমরা কোনো বিশেষ দলের বিজয় চাচ্ছি না, ৮ দলেরও বিজয়ও চাচ্ছি না। আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই। সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনের আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। এটা প্রমাণিত হয়েছে, এর বাইরে গিয়ে কোনো কিছু দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগরীর লালদীঘি মাঠে ৮ দলের সমাবেশে এ কথা বলেন তিনি। একই সমাবেশে অন্য নেতারা বলেন,আগামী নির্বাচনে ইসলামের বিজয় হবে।

জুলাই সনদের আইনি ভিত্তি ও লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর লালদীঘি মাঠে ৮ দলের সমাবেশ। জুমার নামাজের পর থেকেই মিছিল নিয়ে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে ৮ দলের নেতাকর্মীরা সমাবেশে জড়ো হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, আট দল কোন একক দলের বিজয় চায় না, কোন বিদেশি কর্তৃত্বও মানা হবে না।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, চরমোনাই পীর সৈয়দ ফয়জুল করিম বলেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র জনগণ মানবে না। আগামী নির্বাচনে ইসলামের বিজয় দেখছেন ইসলামী দলগুলোর নেতারা।

পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনে আগে বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয়া হয় চট্টগ্রামের সমাবেশ থেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park