1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাসী: রিজভী

  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাসী বলে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অতীতেও দল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় থাকবে।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অতীতে স্বামী মারা গেলে স্ত্রী ১৫ বছর পেনশন পেতেন। কিন্তু ১৯৯০ সালে বিএনপির ইশতেহারে ঘোষণা দেওয়া হয়- স্বামী মারা গেলে স্ত্রী যতোদিন জীবিত থাকবেন ততোদিন পেনশনের টাকা পাবেন। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছিলেন।

রিজভী বলেন, এটা বিএনপির দীর্ঘদিনের পলিসি। আমরা আবারও ক্ষমতায় গেলে এই নীতি বাস্তবায়ন করবো।

তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, প্রত্যেকটি বাস্তবায়িত হবে। আধুনিক প্রযুক্তির উন্নয়ন কাজে লাগিয়ে তিনি প্রতিটি অঙ্গীকার বাস্তবে রূপ দেবেন। তার প্রতিশ্রুতিতে চুল পরিমাণ বিচ্যুতি হবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি নির্বাচন করতে চাই, তাহলে দলের প্রস্তুতি ও সভা-সমাবেশ করতে দিতে হবে। না হলে নির্বাচন আকাশের তারা হয়ে থাকবে।

রিজভী আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূর থেকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূলে সবার সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি দেশ ও দেশের জনগণকে ভালোবাসেন বলেই যথাসময়ে দেশে ফিরে নেতৃত্ব দেবেন। তিনি যখন মনে করবেন, তখনই দেশে আসবেন, এতে কোনো বাধা হবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park