1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৩৮ ঘণ্টা পর পুরোদমে চালু এনআইডি সেবা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৬ বার পঠিত

প্রায় ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার পুরোদমে চালু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন, স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম করা যাচ্ছে।

জানা গেছে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে বন্ধ হওয়া এই সার্ভার বুধবারও পুরোদমে চালু করা যায়নি। তবে বুধবার সকাল থেকে পার্টনার সার্ভিসগুলোর (সেবাদানকারী প্রতিষ্ঠান) জন্য সার্ভার চালু হওয়ায় তারা সেবা দিচ্ছিলেন। তবে ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন, স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম রাত পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। আজ সকাল থেকে পূর্ণাঙ্গভাবে সার্ভার চালু হয়েছে।

মঙ্গলবার সকালে হঠাৎ করে রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে এনআইডি সার্ভার বন্ধ করে দেয় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ফলে ব্যাংক-বিমার মতো আর্থিক প্রতিষ্ঠানসহ ১৭৪টি প্রতিষ্ঠানে সেবা ব্যাহত হয়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন এনআইডি সংশোধন ও স্থানান্তর প্রত্যাশীরা। গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ ছিল।

তথ্যমতে, এনআইডি সার্ভারে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ ভোটারের তথ্য রয়েছে। এছাড়াও রয়েছে ১০ লাখ রোহিঙ্গার তথ্য। এসব তথ্য থেকেই সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সেবাগ্রহীতাদের পরিচিতি নিশ্চিত করে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park