1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গুলিবিদ্ধ ওসমান হাদিকে নিয়ে সর্বশেষ যে তথ্য দিলেন চিকিৎসক

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. আরিফ মাহমুদ। তিনি বলেছেন, হাদির চিকিৎসা–সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে অন্তত ৭২ ঘণ্টা না পেরোলে কিছু বলা যাচ্ছে না।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ারের সামনে ডা. আরিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘ওসমান হাদির মস্তিষ্কে আঘাত অত্যন্ত গুরুতর। হৃদ্‌যন্ত্র সচল থাকলেও মস্তিষ্কের অবস্থা খুব খারাপ। তাই, এক কথায় এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। প্রয়োজনে অপেক্ষার সময় আরো দীর্ঘ হতে পারে।’

ডা. আরিফ মাহমুদ বলেন, মস্তিষ্কের স্টেমে আঘাতের কারণে হাদির চোখ স্থির হয়ে আছে। তবে ইতিবাচক দিক হলো—তার শরীরের অন্যান্য অঙ্গ এখনো কার্যকর রয়েছে।

এর আগে গতকাল শুক্রবার দুপুরে নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারে মাথায় গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি।

গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশনের পর আইসিইউতে স্থানান্তর করা হয়। অবনতি হওয়ায় হাদিকে এভারকেয়ারে নিয়ে যাওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park