1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হাদির চিকিৎসায় ১৫ সদস্যের মেডিক্যাল টিম ও ১১টি সিদ্ধান্ত জানালো এভারকেয়ার

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫১ বার পঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ১৫ জন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানান এভারকেয়ার হাসপাতালের আইসিইউ অ্যান্ড এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল।

সেখানে হাদির তত্ত্ববধানে রয়েছেন- প্রাইমারী কনসালটেন্ট : ডা: আলিউজ্জামান। আই সি ইউ কনসালটেন্ট : ডা: জাফর ইকবাল।

এছাড়া মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড মেম্বারস হিসেবে রয়েছেন- ডা: সেলিম মোহাম্মদ জাহাংগীর-সিনিয়র কনসালটেন্ট, নিউরো এনাস্থেসিয়া ও আইসিইউ। ডা: জিল্লুর রহমান -সিনিয়র কনসালটেন্ট, নিউওরোসার্জারী, ডা, এ কিউ এম রেজা- সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি, ডা: মাসুম কামাল খান- সিনিয়র কনসালটেন্ট, নেফ্রলজী, ডা: জিয়াউল হক-সিনিয়র কনসালটেন্ট- রেসপিরেরেটরী মেডিসিন, ডা: খন্দকার মাহবুবুর রহমান, সিনিয়র কনসালটেন্ট- নিউওরোমেডিসিন, ডা: এস এম হাসান শাহরিয়ার, সিনিয়র কনসালটেন্ট – নিউওরোমেডিসিন। ডা: জুলফিকার হায়দার- সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওথোরাসিক সার্জন। ডা: শাহিনুর রহমান- সিনিয়র কনসালটেন্ট, বক্ষব্যাধী সার্জন। ডা: আতিয়ার রহমান – সিনিয়র কনসালটেন্ট- অর্থোপেডিক্স। ডা: একরাম উদ দ্দৌলা- সিনিয়র কনসালটেন্ট- নাক কান ও গলা, ডা: কাজী স্মিতা হক- কনসালটেন্ট, হেমাটোলজী এবং সার্বিক তত্বাবধান- ডা: আরিফ মাহমুদ, ডি এম এস- এভারকেয়ার।

ওসমান হাদীকে গতকাল ঢাকা মেডিকেল কলেজ থেকে অপারেশনের পরে এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিকাল কেয়ার ইউনিট স্থানান্তর করা হয় অপারেশন পরবর্তী চিকিৎসা এর জন্য।

অবজারভেশন ও সিন্ধান্ত সমুহ-
১. ব্রেনে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু অপারেশন সম্পন্ন হয়েছে সেহেতু এখন কনজার্ভেটিভ ভাবেই ম্যানেজ করতে হবে। ব্রেন প্রটেকশন প্রটোকল ফলো করে অন্যান্য সমস্থ সাপোর্ট চালিয়ে যেতে হবে। যদি একটু স্টাবল হয় তাহলে ব্রেনের রিপিট সিটি স্ক্যান করানো যেতে পারে।
২. ফুসফুসে ইনজুরি আছে ও চেস্ট ড্রেইন টিউবে যেহেতু অল্প ব্লাড আসছে সেহেতু সেটা কন্টিনিউ করতে হবে। “ফুসফুসে সংক্রমণ” ও “এ আর ডি এস” যাতে ডেভলপ না করে সেদিকে খেয়াল রেখে ভেন্টিলেটর সাপোর্ট চালায়া যেতে হবে।
৩. কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে, সেটাকে ধরে রাখার জন্য ফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে সেভাবেই কন্টিনিউ করতে হবে।
৪. শরীরে রক্ত জমাট বাধা ও রক্ত ক্ষরন হওয়ার মদ্ধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিলো (ডি আই সি) সেটা অনেকটাই ঠিক হয়ে আসছে। এটাকে সার্বক্ষণিক মনিটরিং করে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রানফিউস করতে হবে।
৫. ব্রেন স্টেমে ইঞ্জুরির কারনে ব্লাড প্রেশার ও হার্ট বিট উঠানামা করছে। ব্লাড প্রেশারের জন্য সাপোর্ট যেভাবে দেয়া আছে সেটা সেভাবেই চলবে। যদি হার্ট রেট কমে যায় তাহলে টেম্পোরারি পেস মেকার লাগানোর জন্য টিম সার্বক্ষণিক রেডি আছে, সেটা লাগানো হবে।
৬. ঢাকা মেডিকেল কলেজ এর ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে, রেডিওলজি, আই সি ইউ, এনাসথেসিয়া, সমস্থ ইউরো সার্জারীসহ ও অন্যান্য সমস্থ ডিসিপ্লিনের চিকিৎসক গন ও সাপোর্টিভ স্টাফ গন যে হিরোইক কাজ করেছেন তার জন্য এই মেডিকেল বোর্ড সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছেন।
৭. বর্তমানে তার সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশংকা জনক।
৮. মেডিক্যাল বোর্ড এই সামারীটা রোগীর ভাই ও তার আপনজনকে ব্যক্ষা করে দিয়েছেন। তারা চাইলে মিডিয়ার মাধ্যমে তার আপডেট দেশ-বাসীকে জানাতে পারেন। মেডিকেল টিমের পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদীর জন্য বিনীতভাবে দোয়ার অনুরোধ জানানো হচ্ছে।
৯. অযথা কেউ হাসপাতালে এসে ভীর করবেন না। কোন ভিজিটির এখানে এলাউড না।
১০. আমরা আপনাদের কাছে অনুরোধ করছি কোন অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখুন। রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সকলে সহযোগিতা করুন।
১১. আমাদের মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য মেডিকেল বোর্ড ও তার পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park