1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চলতি অর্থবছরের পাঁচ মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি বেড়েছে

  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রফতানি বেড়েছে। তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নতুন বাজারে তৈরি পোশাক রফতানি কমেছে।
পোশাক রফতানির পরিস্থিতি নিয়ে প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই–নভেম্বর পর্যন্ত সময়ে বিশ্বের বিভিন্ন বাজারে পোশাক রফতানি দাঁড়িয়েছে এক হাজার ৬১৩ কোটি মার্কিন ডলার। আগের বছর একই সময়ে রফতানি হয়েছিল এক হাজার ৬১১ কোটি মার্কিন ডলার। বছরের ব্যবধানে রফতানি বেড়েছে দশমিক শূন্য ৯ শতাংশ।

এর মধ্যে চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রফতানি হয়েছে ৭৮৩ কোটি ডলার। আগের বছর একই সময়ে রফতানি হয়েছে ৭৯১ কোটি ডলার। আলোচ্য সময়ের ব্যবধানে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রফতানি কমেছে ১ দশমিক ০৩ শতাংশ।

আর আলোচিত সময়ে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি করেছে ১৮৪ কোটি ডলারের। আগের বছর একই সময়ে রফতানি ছিল ১৭৯ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানি বেড়েছে ৩ দশমিক ০৬ শতাংশ।

নতুন বাজারে তৈরি পোশাক রপ্তানি কমেছে। এই মার্কেটের আওতায় রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, চিলি, চীন, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, রাশিয়া, সৌদি আরব, সাউথ কোরিয়া, তুর্কিসহ ইউনাইটেড আরব আমিরাতের অন্যান্য দেশে চলতি জুলাই-নভেম্বর সময়ে পোশাক রফতানি হয়েছে ২৬৭ কোটি মার্কিন ডলারের। আগের বছর একই সময়ে রফতানি হয়েছিল ২৭৫ কোটি ডলার।

ইপিবির তথ্য অনুযায়ী, প্রথম পাঁচ মাসে চলতি অর্থবছরের সার্বিকভাবে দুই হাজার ৩ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৬২ শতাংশ বেশি। গত বছর প্রথম পাঁচ মাসে রফতানি হয়েছিল এক হাজার ৯৯১ কোটি ডলার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park