1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬১ হাজার কোটি টাকা। স্থানীয় সময় সোমবার (১৫ ডিসেম্বর) এই মানহানির মামলা করেন ট্রাম্প।২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পরে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলসে সমর্থকদের হামলার নির্দেশ দিচ্ছেন—এমন একটি সম্পাদিত ভিডিও প্রতিবেদন প্রকাশের জেরে এই মামলা করেছেন তিনি।
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ওই সময় ট্রাম্প দাবি করেছিলেন যে নির্বাচনে কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলসে হামলা চালান তার সমর্থকরা, এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়।

এই হামলায় উসকানি দেওয়ার জন্য ট্রাম্পকে দায়ী করা হয়, যদিও তিনি শুরু থেকেই এটি প্রত্যাখ্যান করে আসছিলেন। পরবর্তী সময়ে ২০২৪ সালের নির্বাচনের আগ মুহূর্তে বিবিসি তাদের প্যানারোমা ডকু সিরিজে একটি ভিডিও প্রতিবেদন তৈরি করে। এই প্রতিবেদনে বোঝানো হয় যে ক্যাপিটল হিলসে হামলার জন্য সমর্থকদের উসকানি দিয়েছেন ট্রাম্প। আর ওই প্রতিবেদনের জেরেই মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এজন্য বিবিসি ট্রাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিলো। তারা বলেছিলো, বিভিন্ন ক্লিপ এডিট করে প্রতিবেদনটি এমনভাবে তৈরি করা হয়েছিলো, এতে মনে হয়েছে ক্যাপিটল হিলসে হামলার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন তিনি। তবে ওই ভিডিও প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রে প্রকাশ করা হয়নি। চলতি বছর বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের ঘোষণা দেন ট্রাম্প।

এ ঘটনার জেরে বিবিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করতেও বাধ্য হয়েছিলেন। ট্রাম্পের আইনজীবী অভিযোগ করেছেন, এই প্রতিবেদনের কারণে তার সম্মানহানির পাশাপাশি ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

সূত্র: সিএনএন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park