1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আবাসিক হোটেল থেকে জাতীয় পার্টি নেতার মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

রাজধানীর পল্টন থানার বিজয় নগরের একটি আবাসিক হোটেল থেকে বাগেরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলামের (৬৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

একইদিন বিকালে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান শেখ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ ভোর ৪টার দিকে হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি হোটেলের বাথরুমে পরে ছিল। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাগেরহাট জেলা জাতীয় পার্টির এক নেতা জানান, গতকাল ঢাকায় জাতীয় পার্টির একটি সভায় অংশগ্রহণ শেষে রাতে তিনি ওই হোটেলে যাত্রাযাপন করেন। ভোরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্ট্রোকজনিত কারণে এই নেতার মৃত্যু হয়েছে বলে ধারণার কথা জানান তিনি।

জানা গেছে, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছিলেন হাজরা শহিদুল ইসলাম। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে মরদেহটি পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park