1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইউক্রেনের ওডেসা বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭

  • আপডেট সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

ইউক্রেনের ওডেসা বন্দরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা। টেলিগ্রামপোস্টে কুলেবা বলেন, আজ সন্ধ্যার পর ওডেসার বন্দর অবকাঠামোকে লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছেন এবং আরও ১৫ জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।

ওডেসা ইউক্রেনের প্রধান বন্দরশহর। কৃষ্ণসাগরের তীরবর্তী ওডেসায় মোট তিনটি বন্দর আছে। এই ৩ বন্দর দিয়েই ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি হয় ইউক্রেনের শস্য ও অন্যান্য সামগ্রী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর থেকে বেশ কয়েকবার ওডেসা এবং এর সমুদ্রবন্দরগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী।

ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন— শুক্রবার এই তিন বন্দরের একটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। বন্দরটির নাম পিভদেন্নি।

সম্প্রতি ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। গত বৃহস্পতিবার ওডেসার দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি সেতু ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করে দেয় রুশ সেনারা। সেতুটি ধ্বংসের ফলে ইউক্রেনের প্রধান নদীবন্‌দর রেনি এবং মলদোভা ও রোমানিয়া ক্রসিংয়ের সঙ্গে ওডেসার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সূত্র : রয়টার্স

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park