1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মব ভায়োলেন্সের মাধ্যমে গণতন্ত্র ও জুলাই যুদ্ধের ওপর আঘাত করা হয়েছে: মির্জা ফখরুল

  • আপডেট সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

শুধু প্রথম আলো বা ডেইলি স্টারে আঘাত করা হয়নি, মব ভায়োলেন্সের মাধ্যমে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও জুলাই যুদ্ধের উপর আঘাত করা হয়েছে। তাই দলমত নির্বিশেষে সবাইকে এক হতে হয়ে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন তিনি।

এতে অংশ নিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে হওয়া মব ভায়োলেন্সের সাথে সরকারের একটি অংশের সমর্থন আছে, রাজনৈতিক সমর্থন আছে, এছাড়া এটি করা সম্ভব হতো না।

নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, পৃথিবীর সব জায়গায় সংবাদ মাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতি থাকে, সে নীতি পছন্দ না হলে গণমাধ্যমে আগুন লাগিয়ে দেওয়া কোনো গণতন্ত্রিক প্রক্রিয়া নয়।

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ডেইলি স্টার প্রথম আলোর সাংবাদিকদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ২৬-২৭ জন আটকে ছিলো ফায়ার সার্ভিস যেতে দেওয়া হয়নি।

নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে উপস্থিত হয়ে, মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park