1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

৩০০ ফিটে বক্তব্য দিয়ে মাকে দেখতে যাবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

  • আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বৃহস্পতিবার দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। সেখান থেকে ৩০০ ফিটে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাবেন তিনি। এরপরই এভারকেয়ারে গিয়ে মাকে দেখে বাসায় যাবেন তিনি।

বুধবার (২৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে জানানো হয়, তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে তাকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে ৩০০ ফিটে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যেম আল্লাহর রকাছে কৃতজ্ঞতা জানাবেন তারেক রহমান। সংবর্ধনায় শুধু তারেক রহমান বক্তব্য দেবেন।

জনদুর্ভোগ লাঘবেই রাজধানীর একপাশে ৩০০ ফুট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়। পরে মা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে যাবেন তিনি। শুক্রবার বাদ জুমা বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি।

পরে জাতীয় স্মৃতিসৌধে যাবেন মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এছাড়া রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই আহতদের খোঁজ নেবেন তিনি। শনিবার শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park