1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যুগপৎ আন্দোলনের শরিকদের আরও ৮টি আসন ছেড়ে দিলো বিএনপি

  • আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

বিএনপি পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলোকে বরাদ্দ দিয়েছে আরও ৮টি আসন। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানী গুলশান বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে বরাদ্দকৃত আসনের ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি মহাসচিব রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দেয়ার ঘোষণা দেন। সে সময় মির্জা ফখরুল বলেন, ঘরের ছেলে ঘরে ফিরেছে। কুমিল্লা-৭ আসনের জন্য বিএনপির মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে এবং সেই মনোনয়ন ড. রেদোয়ান আহমেদের জন্য নির্ধারণ করা হয়েছে। তবে, এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলী আহমেদ যোগ দিবেন কিনা তা পরিস্কার হয়নি।

এদিকে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আরো ৭টি দল বিএনপির সঙ্গে যুক্ত হয়েছে। তারা নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নিবেন। ওই সকল আসলে বিএনপি কোনো প্রার্থী দিবে না।

কোন আসনে কে লড়বেন: বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ ইসলামী ঐক্যে জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালীর-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঝিনাইদহ-৪ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাক্ষণবাড়ীয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park