1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

২৫ মামলায় দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার পঠিত

মোট ২৫টি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক।রাষ্ট্রীয় তহবিল তসরুপ করে ক্ষমতার অপব্যবহারের চারটি এবং অর্থ পাচারের ২১টি মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এসব অভিযোগে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

কারাগারের পরিবর্তে নিজের বাসায় গৃহবন্দি থাকার জন্য নাজিবের আবেদন খারিজের তিনদিন পর এই রায় এলো। এরআগে ২২৮ কোটি রিংগিট বা ৫৬ কোটি ৩০ লাখ ডলার সৌদি আরব থেকে উপহার হিসেবে পেয়েছেন বলে দাখিল করা নাজিবের আইনজীবীর বক্তব্য খারিজ করেছে হাইকোর্ট।

হাইকোর্টে ৭২ বছর বয়সী এই নেতার দুর্নীতি মামলার রায় ঘোষণার কার্যক্রম শুরু হয় স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায়। মাঝে জুমার নামাজের জন্য বেলা তিনটা পর্যন্ত বিরতি দেয়া হয়। এসময় বাইরে তার সমর্থরা ভিড় জমান। রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভলাপমেন্ট বারহাদ-ওয়ান এমডিবি থেকে ৯৯ লাখ মার্কিন ডলার আত্মসাতের মামলায় ২০২২ সালের আগস্ট থেকে ছয় বছর মেয়াদী কারাভোগ করছেন নাজিব।

কারাগারের পরিবর্তে নিজের বাসায় গৃহবন্দি থাকার জন গত সোমবার আবেদন করেছিলেন তিনি। ওয়ান এমডিবি থেকে অর্থ আত্মাসতসহ অর্থপাচারের ২১টি মামলার আসামি তিনি। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সর্বোচ্চ ২০ বছর এবং অর্থ পাচারের প্রতিটি অভিযোগে পাঁচ বছর করে কারাদণ্ডের বিধান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park