1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

খেয়াল রাখতে হবে, যেন কেউ এই নির্বাচন ভাঙতে না পারে: মির্জা ফখরুল

  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা চলছে। আমাদের খেয়াল রাখতে হবে, যেন কেউ এই নির্বাচন ভাঙতে না পারে।’
বিএনপিকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন দলটির মহাসচিব। তিনি বলেন, ‘বাংলাদেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান এবং এ দেশের ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতি রক্ষায় বিএনপিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদে আলেম-ওলামাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘দেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। নানা ধরনের কথাবার্তা উঠছে, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, আন্দোলন হচ্ছে। কেন জানি মনে হচ্ছে, দেশকে অস্থির করে তুলতে পেছন থেকে কেউ কেউ ষড়যন্ত্র করছে। এসময়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, যেন দেশ আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায়।’

এসময় তিনি আলেম-ওলামাদের কাছে ভোটের পাশাপাশি অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়াও চেয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park