1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যতই ক্ষমতার স্বপ্ন দেখেন বেলুন চুপসে যাবে: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৪ বার পঠিত

কিছুদিন ধরে লক্ষ্য করছি মির্জা ফখরুল শুধু কাঁদছেন। কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন। অথচ ক্ষমতায় থাকতে কত বুক ভারি করেছেন। আরো কান্না আছে। কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে ফেলবেন, তবু আপনাদের ক্ষমা নাই। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এসব কথা বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, মির্জা আব্বাস সাহেব যতই ক্ষমতার স্বপ্ন দেখেন বেলুন চুপসে যাবে। ধমক দেন নিষেধাজ্ঞার। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয় দেখায় মির্জা ফখরুল। ভয় দেখানোর এজেন্সি নিয়েছে মির্জা ফখরুল।

ফিলিস্তিনের জন্য তো ইসরাইলকে নিষেধাজ্ঞা দেয়া হয় না। সুদান, সোমালিয়ায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তো বন্ধ হয়নি। নিষেধাজ্ঞা কেউ শোনে না। জাতিসংঘকেও অবজ্ঞা করছে অনেক দেশ।

আওয়ামী লীগ কারো নিষেধাজ্ঞার পরোয়া করে না জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ পরোয়া করে সংবিধান। আমরা কোনো দেশের নিষেধাজ্ঞা মানবো না। নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনার বাংলাদেশকে দমানো যাবে না। জোরদার খেলা হবে। লাল সবুজ পাতাকা হাতে শেখ হাসিনার নেতৃত্বে বিজয় মিছিল চলবে।

বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম। অথচ ৪৮ মিনিটও আন্দোলনে দাঁড়াতে পারেনি। অসুস্থতার চেয়ে তাকে নিয়ে রাজনীতি করেছে বেশি বিএনপি বলে জানান ওবায়দুল কাদের।

২০০১ সাল ভুলে যান। আওয়ামী লীগের কোনো কর্মীর গায়ে আঘাত এলে পাল্টা আঘাত হবে। কোনো অবস্থাতেই ছাড় নয়। শুধু ঢাকা নয় বাংলাদেশ কার দখলে থাকে দেখা যাবে বলেও হুঁশিয়ারি দেন উচ্চারণ করেন ওবায়দুল কাদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park