1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সালাহউদ্দিন আহমদের বার্ষিক আয় ৬ কোটি, স্বর্ণ রয়েছে ১২ ভরি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১২৪ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া ও পেকুয়া আসন নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নির্বাচন উপলক্ষে জমা দেওয়া হলফনামা অনুযায়ী সালাহউদ্দিন আহমদের বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬৩৭ টাকা।

গত ২৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিলকৃত মনোনয়ন পত্রের সঙ্গে সংযুক্ত বাৎসরিক আয় ও ব্যয় বিবরণীতে (ফরম-২১) সালাহউদ্দিন নিজের আনুমানিক বাৎসরিক আয় দেখিয়েছেন ৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬ শত ২৭ টাকা। ২০২৫-২৬ করবর্ষ উল্লেখ করে পাশাপাশি তিনি ব্যয় দেখিয়েছেন ৩৬ লাখ ৬৮ হাজার ৫ শত ৫৯ টাকা।

হলফনামার তথ্যানুযায়ী, সালাহউদ্দিন কৃষিখাত থেকে ৬ লাখ টাকা, স্থাবর সম্পত্তির ভাড়া বাবদ ৩ লাখ ২০ হাজার টাকা, নিজের ব্যবসা প্রতিষ্ঠান পেকুয়া লাইভস্টক ফিশারীজ ফার্ম থেকে ৫ লাখ ৬৫ হাজার টাকা, ব্যাংক আমানত থেকে ১১ হাজার ৩২৬ টাকা, কোম্পানির পরিচালক হিসেবে সম্মানি বাবদ ২৬ লাখ ৪০ হাজার টাকা এবং অন্যান্য উৎস থেকে (জমি বিক্রি হতে মূলধনী আয়) ৫ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৩১১ টাকা বার্ষিক আয় করেছেন।

সম্পত্তি ও দায়ের বিবরণী (অস্থাবর) বলছে, সালাহউদ্দিনের নগদ অর্থ রয়েছে ১ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৬৭ টাকা এবং তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদের নগদ অর্থের পরিমাণ ৬ লাখ ৭৯ হাজার ১২৭ টাকা।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সালাহউদ্দিন আহমদের ৩৯ লাখ ৪৯ হাজার ৯৯২ টাকা জমা আছে এবং স্ত্রীর নামে আছে ২৬ লাখ ৫ হাজার ৪৩৫ টাকা।

শেয়ার ও বিনিয়োগের ক্ষেত্রে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ারে সালাহউদ্দিনের বিনিয়োগের অর্জনকালীন মূল্য ১৯ লাখ টাকা।

এছাড়াও স্ত্রীর স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের অর্জনকালীন মূল্য ২ কোটি ৫৮ লাখ ৫৯ হাজার ১৩৭ টাকা, যার বর্তমান বাজারমূল্য দেখানো হয়েছে প্রায় ১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা এবং তালিকাভুক্ত নয় এমন কোম্পানির বর্তমান শেয়ার মূল্য ৯৯ লাখ ৯৫ হাজার টাকা।

সালাহউদ্দিনের ব্যবহৃত একটি কার ও দুইটি জীপের মূল্য প্রায় ৫৭ লাখ টাকা এবং স্ত্রীরও রয়েছে প্রায় সাড়ে ৬৫ লাখ টাকা মূল্যের একটি কার ও একটি জিপ।

বিভিন্ন সময়ে উপহার হিসেবে সালাহউদ্দিন পেয়েছেন ১২ দশমিক ৩ তোলা স্বর্ণ (১ তোলা সমান ১ ভরি), যার মূল্য দেখানো হয়েছে ৮০ হাজার টাকা এবং স্ত্রী হাসিনা আহমদের কাছে রয়েছে ২৪ দশমিক ৮ তোলা স্বর্ণ যার মূল্য ‘অজানা’ উল্লেখ করা হয়েছে। ৩টি আগ্নেয়াস্ত্রের মূল্য সালাহউদ্দিন দেখিয়েছেন ১ লাখ ৫০ হাজার টাকা।

সালাহউদ্দিনের স্থাবর সম্পদের তালিকায় রয়েছে, ২৪ দশমিক ৩৬ একর কৃষিজমি, ৯ দশমিক ৪৩ একর অকৃষি জমি, পেকুয়ায় তিনতলা নিজ বাসভবন (১২,২০৮ বর্গফুট), কক্সবাজার শহরের কলাতলীতে ৬ তলা ভবন (১৮,১৫০ বর্গফুট) এবং ঢাকার গুলশানে ১টি ফ্ল্যাট (৪,০১৯ বর্গফুট)।

৪ কোটি ১৫ লাখ টাকা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায় থাকা সালাহউদ্দিন হলফনামায় জানিয়েছেন তার প্রদানকৃত ঋণের পরিমাণ ৭ কোটি ৫৪ লাখ টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park