1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৯২ বার পঠিত

৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টা ২৬ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে গতকালের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূলে। ভূপৃষ্ঠের ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে ছিলো ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

তবে সমুদ্র উপকূলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল হলেও এতে সুনামির আশঙ্কা নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে জাপানের আবহাওয়া দফতর। এছাড়া ভূমিকম্পের জেরে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়া দফতরের বিবৃতিতে।

গত নভেম্বর-ডিসেম্বরে এই নিয়ে জাপানে মোট ৪টি ভূমিকম্প হলো। ৩০ নভেম্বর জাপানে পর পর দু’টি ভূমিকম্প হয়েছিলো। ৫ দশমিক ৬ এবং ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল ছিলো দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কিউশু’র তোকারা দ্বীপে।

এরপর ৮ ডিসেম্বর জাপানের উত্তরাঞ্চলীয় প্রদেশ হনশু-তে আঘাত হানে ৭ দশমিক ৫ মাত্রার একটি বড় ভূমিকম্প। এতে আহত হয়েছিলেন ৩০ জন। জাপানের আবহাওয়া দফতর সুনামি সতর্কতা জারি করায় সেবার বিভিন্ন উপকূলীয় অঞ্চল থেকে ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিলো।

ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগর অঞ্চলের প্যাসিফিক বেসিনের ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার)-এর ওপর অবস্থান হওয়ার কারণে জাপান বিশ্বের সবচেয়ে বড় ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটিতে প্রতি পাঁচ মিনিটে একবার ভূমিকম্প হয়। ইউএসজিএসের হিসেব অনুযায়ী, প্রতি বছর বিশ্বে যত ভূমিকম্প হয়— তার ২০ শতাংশই হয় জাপানে। -তথ্যসূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park