1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

  • আপডেট সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৬৩ বার পঠিত

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন। তাই বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় বিএনপি। আমরা দেশের শান্তি দেখতে চাই। আমরা সবার সহাবস্থান নিশ্চিত করতে চাই।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগরীর প্যারেড ময়দানে বাংলাদেশ বৌদ্ধ সমিতির এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. জ্ঞানশ্রী মহাথেরোর জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমীর খসরু। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, শিক্ষাবিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য সুমন বড়ুয়া বক্তব্য রাখেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রংধনুর অনেক রং মিলে রংধনু হয়েছে। আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন। বিএনপি লিবারেল ডেমোক্রেসি বিশ্বাস করে। তাই দেশ হবে সকলের। সংস্কৃতি হবে যার যার। ভাষা যার যার দেশ হবে সবার। রেইনবো নেশনের মাধ্যমে সকলকে এক জায়গায় এনে একটি দেশ গড়তে চায় বিএনপি। যেখানে সব ধর্মের বর্ণের সংস্কৃতি শান্তিপূর্ণ দেশে পরিণত করার কথা জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park