1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

জমকালো আয়োজনে আল-কোরআন ছুঁয়ে শপথ নিয়ে ইতিহাস গড়লেন মামদানি

  • আপডেট সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পঠিত

জমকালো আয়োজনে আল-কোরআন ছুঁয়ে শপথ নিয়ে ইতিহাস গড়লেন নিউইয়র্কের প্রথম মুসলিম অভিবাসী মেয়র জোহরান মামদানি। আশ্বস্ত করে বলেছেন, নগরবাসীর চাহিদা পূরণে আন্তরিকতা আর চেষ্টার কমতি থাকবে না তার।
ইংরেজি নববর্ষের প্রথম দিন মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে বিপুল উৎসাহ উদ্দীপনায় নবনির্বাচিত মেয়রের অভিষেক আয়োজনে শামিল হন অর্ধলক্ষাধিক মানুষ। লোয়ার ম্যানহাটনের সিটি হলের সামনে উন্মুক্ত প্রাঙ্গণে অভিষেক আয়োজনে শপথ পাঠ করান ভারমন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স।

কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় পর্বের শপথ এটি। এর মাধ্যমে নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত আর শতাব্দীর কনিষ্ঠতম মেয়র হিসেবে ইতিহাস গড়েছেন মামদানি।

সমবেত অতিথি আর নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন, এই মুহূর্ত খুব কম আসে। এমন সময় আরও কম আসে, যখন পরিবর্তনের চাবিকাঠি জনগণের হাতে থাকে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মার্কিন অভিনেতা ও গায়ক ম্যান্ডি প্যাটিনকিন।

উপস্থিত ছিলেন সাবেক মেয়র বিল ডি ব্লাসিও, সদ্য বিদায়ী মেয়র এরিক অ্যাডামসসহ ডেমোক্র্যাট পার্টির নেতারা।

এর আগে ৩১ ডিসেম্বর মধ্যরাতে পরিত্যক্ত ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশনে ছোট পরিসরে মামদানিকে শপথ পাড়ান নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park