1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ছাত্র-জনতার অভ্যূত্থানেই সরকারের পতন হবে: ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯ বার পঠিত

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে কখনও স্বেচ্ছায় বিদায় নেয় না। এদের লুটপাট, দূর্নীতির কারণে এরা জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের ওপর অত্যাচারের স্ট্রীম রোলার চালায়। কিন্তু তাদের শেষ পরিনতি হয় ভয়াবহ। এবারও সরকারের পতন ছাত্র-জনতার অভ্যূত্থানেই হবে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলা বাস টার্মিনালে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল থেকে খুলনা অভিমুখী রোড মার্চের যাত্রা শুরু হয়। একশো কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে যা শেষ হবে খুলনার শিববাড়ি মোড়ে। এই দীর্ঘ পথে আরো ১০-১২টি পথসভা অনুষ্ঠিত হয়।

বিএনপির এটি পঞ্চম রোড মার্চ। এর আগে রংপুর, রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগে রোড মার্চ অনুষ্ঠিত হয়।

জুয়েল বলেন, সরকার আজ শাসকের ভূমিকা রেখে জনগণকে শোষণ করছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে একের পর নিহত হচ্ছে আমার ভাই। রক্তে রঞ্জিত হচ্ছে রাজপথ। তারপরও ক্ষমতায় টিকে থাকতে মরিয়া এই সরকার।

তিনি বলেন, ১৯৭১ সালে যেভাবে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো। আজও আমাদের মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আমরা শপথ নিয়ে রাজপথে নেমেছি। যতদিন এদেশের মানুষ মুক্ত না হবে ততদিন এই ছাত্রজনতা রাজপথ ছেড়ে যাবে না।

সড়ক জুড়ে বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী রোড মার্চে স্বাগত জানায়। উৎসুক সাধারণ মানুষও এ সময় রাস্তায় দু’ধারে দাঁড়িয়ে রোড মার্চ দেখেন। রংবেরঙের টি শার্ট ও ক্যাপ পরে নেতাকর্মীরা শতাধিক পিকাপ, মিনি ট্রাক, মাইক্রোবাস, মিনিবাস ও মোটরসাইকেল যোগে রোড মার্চে অংশ নেন। পথে পথে নানা স্লোগান দিচ্ছেন তারা। রোড মার্চ বহরে শোভা পাচ্ছে নানা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park