1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

টানা ৫ মাস রফতানি নিম্নমুখী, ডিসেম্বরে কমেছে ১৪ শতাংশ 

  • আপডেট সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৮৯ বার পঠিত

বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎসের একটি প্রবাসী আয় চলতি ২০২৫-২৬ অর্থবছরেও প্রবৃদ্ধি ধরে রেখেছে। তবে অন্য উৎস পণ্য রফতানি নেতিবাচক ধারায় চলে গেছে

টানা পাঁচ মাস ধরে কমেছে রফতানি। সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে পণ্য রফতানি কমেছে ১৪ শতাংশ, যা গত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ পতন। এ মাসে রফতানি হয়েছে ৩৯৭ কোটি ডলারের পণ্য। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, আগের অর্থবছরের একই মাসে রফতানি হয়েছিলো ৪৬২ কোটি ডলারের পণ্য।

টানা পাঁচ মাস রফতানি কমে যাওয়াকে দুশ্চিন্তার বলে মনে করছেন বিভিন্ন খাতের রফতানিকারকেরা। তাদের মতে, মার্কিন পালটা শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমেছে। প্রত্যাশা অনুযায়ী দেশটি থেকে ক্রয়াদেশ আসছে না। অন্যদিকে চীন ও ভারতের ওপর বেশি হারে যুক্তরাষ্ট্র পালটা শুল্ক আরোপ করায় ঐ দুই দেশের উদ্যোক্তারা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্রেতাদের কম দামে পণ্য অফার করছেন। এতে বাংলাদেশের উদ্যোক্তারা তীব্র প্রতিযোগিতার মুখে পড়ছেন।

বাংলাদেশের মোট পণ্য রফতানির ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। ফলে এই খাতের রফতানি কমলে সামগ্রিক রফতানিতেও প্রভাব পড়ে। গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত টানা চার মাস তৈরি পোশাকের রফতানি কমেছে।

বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস রেমিট্যান্স বা প্রবাসী আয় ২০২৪-২৫ অর্থবছরে ২৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৩৩ কোটি ডলার। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেশে এসেছে ১ হাজার ৬২৬ কোটি ডলারের প্রবাসী আয়, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেশি। গত ২০২৪-২৫ অর্থবছরে পণ্য রপ্তানি হয়েছে ৪ হাজার ৮২৮ কোটি ডলারের, যা তার আগের অর্থবছরের তুলনায় সাড়ে ৮ শতাংশ বেশি। তবে ইপিবি ও এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথমার্ধে পণ্য রফতানি হয়েছে ২ হাজার ৪০০ কোটি ডলারের, যা আগের অর্থবছরের একই সময়ের ২ হাজার ৪৫২ কোটি ডলারের তুলনায় ২ শতাংশ কম।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রফতানি হয় ৪৭৭ কোটি ডলারের পণ্য, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। তবে আগস্টে রফতানি তিন শতাংশ কমে ৩৯২ কোটি ডলারে নামে, যা আগের অর্থবছরের একই মাসে ছিল ৪০৩ কোটি ডলার।

সেপ্টেম্বর মাসে রফতানি আরো কমে ৩৬৩ কোটি ডলার হয়, যা আগের বছরের একই মাসের তুলনায় ৪ দশমিক ৬১ শতাংশ কম। অক্টোবর ও নভেম্বরে যথাক্রমে ৩৮২ কোটি ও ৩৮৯ কোটি ডলারের পণ্য রফতানি হয়। এই দুই মাসে রফতানি কমেছে যথাক্রমে সাত শতাংশ ও সাড়ে পাঁচ শতাংশ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park