1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নাইজেরিয়ার বাজারে বন্দুক হামলায় নিহত অন্তত ৩০ 

  • আপডেট সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ বার পঠিত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারের একটি বাজারে বন্দুকধারী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। রবিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে নাইজারের ডেমো গা্রামের কাসুয়ান দাকি মার্কেটে ঘটেছে এ হামলা। এই হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হামলার পাশাপাশি মার্কেটের বিভিন্ন দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা।

নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিওদুন বলেন, রবিবার (৪ জানুয়ারি) মোটর সাইকেলে চেপে বেশ কয়েকজন বন্দুকধারী সন্ত্রাসী বাজারের চত্বরে এসে নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন কমপক্ষে ৩০ জন এবং আহত হন আরও বহুসংখ্যক। এসময় বেশ কয়েকটি দোকানে লুটপাট ও অগ্নিসংযোগও করেছে তারা।

এদিকে এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু বলেছেন, হামলায় সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

অপহরণের শিকার সবাইকে যত শিগগির সম্ভব উদ্ধার করতে প্রশাসনকে বলা হয়েছে। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো, বিশেষ করে বন-জঙ্গলের নিকটবর্তী অঞ্চলগুলোতে কঠোর অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, বিবৃতিতে বলেছেন প্রেসিডেন্ট।

স্থানীয় লোকজনের কাছে এই সন্ত্রাসীরা ‘ডাকাত’ নামে পরিচিত। রয়টার্সকে আবিওদুন আরও বলেন, “হত্যা-লুটপাট-অগ্নিসংযোগের পাশাপাশি কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। অপহৃতদের উদ্ধারে ইতোমধ্যে পুলিশ তৎপরতা শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park