1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জ করে রিট দায়ের

  • আপডেট সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৬০ বার পঠিত

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রিটে ১১ ডিসেম্বর জারি হওয়া তফসিল বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

আদালতে রিট আবেদনটি বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন হতে পারে আগামী সপ্তাহে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানে অন্তবর্তীকালীন সরকারের কথা উল্লেখ নেই, তাই এই সরকারের অধীনে নির্বাচন হওয়া সম্ভব নয়। তিনি জানান, নির্বাচন হতে পারে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের তরফ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি। আদালতের সিদ্ধান্ত আগামী নির্বাচনের সময়সূচি ও পদ্ধতিতে প্রভাব ফেলতে পারে বলে আশা করা হচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park