1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মূল্যস্ফীতির জেরে ইরানে বিক্ষোভ, ১০ দিনে নিহত অন্তত ৩৬

  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ২৬ বার পঠিত

মূল্যস্ফীতির জেরে ইরানে বিক্ষোভ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করায় পরিস্থিতি আরও খারাপ দিকে মোড় নিয়েছে। নিহতের সংখ্যা পৌঁছেছে অন্তত ৩৬ জনে। বহিঃশত্রুর হামলা ঠেকাতে ৪০০ সামরিক ইউনিট প্রস্তুত রাখার হুঁশিয়ারি দিয়েছে দেশটির রেভ্যুলেশনারি গার্ড।

বিক্ষোভের দশম দিন মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজারে আইন-শৃঙ্খলা বাহিনীর বাধায় পাল্টাপাল্টি সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভ ছত্রভঙ্গের চেষ্টা চালানো হলে দোকানপাট সব বন্ধ করে দেন দোকানিরা।

রাতে ইলাম প্রদেশের আবদানান শহরেও বিক্ষোভ মিছিল হয়েছে। নিহত একজনের জানাজা শেষে বিক্ষোভ মিছিল থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গুলিতে এক পুলিশ নিহত হয়। পুলিশি ধরপাকড় হয়েছে এই প্রদেশের প্রধান শহর ইলামের ইমাম খোমেনি হাসপাতালে। মালেকশাহী শহরে সেনা সদরের বাইরে বিক্ষোভে আহত অনেকে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। এর নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইরান শাখা।

এদিকে, বিক্ষোভকারীদের প্রতি কোন দয়া দেখানো হবে না বলে হুঁশিয়ার করেছেন প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসিনি-ইজেই। বিশৃঙ্খলার সুযোগে যুক্তরাষ্ট্র আর ইসরাইলের সম্ভাব্য আক্রমণের শঙ্কায় আগাম হুমকি দিয়েছে ইরানের রেভ্যুলেশনারি গার্ড।

ব্রিগেডিয়ার জেনারেল মোরতেজা ঘোরবানি জানিয়েছেন, সেনাবাহিনী যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park